হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (র)
- Stock: In Stock
- Model: মাওলানা আ ন ম আব্দুল মান্নান
Description
হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (র) ছিলেন গোটা মুসলিম বিশ্বের
সর্বশ্রেষ্ঠ সার্থক। মহাজ্ঞানী ও ওলিয়ে কামেল কে তাই বলা হয় গাউসুল আযম। তাঁর সম্পর্কে
প্রায় প্রতেক মুসলমানই কিছু না কিছু জানেন। তবে মুসলমান ভাই-বোন যাতে তাঁর সম্মন্ধে
সঠিক তথ্য অবগত হতে পারেন সেই লক্ষে এই গ্রন্থখানা প্রণয়ন করা হয়েছে।
চারশত সত্তর হিজরী সারা মুসলিম জাহানে নৈরাজ্যের বিভীষিকা ছড়িয়ে
পড়েছিল। মিশর, বাগদাদ, আফগানিস্তান ও মধ্য এশিয়ার মুসলিম রাজন্যবর্গের মধ্যে পরপর
হিংসা-বিদ্বেষ, বৈরীভাব মাথা চাড়া দিয়ে উঠেছিল। মুসলিম জাহানের এহেন অমানিশার যুগে
হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (র) এর আবির্ভাব ঘটে। তিনি সংস্কার ও হেদায়েতের মশাল
হাতে নিয়ে সর্বত্র ইসলামী পথ ও মতের ও প্রচারণার কাজে নিজেকে নিয়োজিত করেন।
মুমিনদের জন্য সাহল কাদের জিলানী (র) কিছু মূল্যবান উপদেশ-
দিয়েছেন- ১. প্রকাশ্য-অপ্রকাশ্য জাহেরী বাতেনী সব পাপসমূহ বাদ দিয়ে নিজের অঙ্গাবয়ব
হেফাজত কর। 2. কোন মুসলমানকে নিশ্চিতভাবে মোনাফেক বা কাফের বলবেনা। ৩. তেমন নিজের জীবিকা
সংস্থানের জন্য দায়-দায়িত্ব অন্য কারও ওপর লাভ করবেনা। ৪. শিষ্টাচার, আদব কায়দা,
বিনয় ও নম্রতার মধ্যেই ধর্মভীরুতা এবং অধিক মর্যাদা নিহিত আছে। এগুলো অবলম্বন করতে
চেষ্টা কর। ৫. মানুষের কাছে যে কোন ক্ষুদ্র আশা করা থেকে বিরত থাকবে। ৬. কখনও মিথ্যা
বলবেনা। ৭. কোন অবস্থাতেই কাউকে বদদোয়া ও অভিশাপ করবেনা। ৮. প্রতিজ্ঞা ও শপথ করার
চেষ্টা করবেনা। ৯. আল্লাহপাকের নামে শপথ করবেনা। ১০, সত্যপরায়ণ ও পুণ্যবান লোকদের
কাজ হলো কাউকেই অভিশাপও বদদোয়া না করা।